কোটালীপাড়ায় মানবতার দেওয়াল উদ্বোধন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

অসহায় শীতার্ত মানুষের জন্য এই প্রথম কোটালীপাড়া উপজেলায় উদ্বোধন করা হলো মানবতার দেওয়াল। শনিবার উপজেলা পরিষদ চত্বরে জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে স্থাপিত এ মানবতার দেওয়াল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা নারায়ণ চন্দ্র দাশসহ পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, এই মহতি উদ্যোগ গ্রহণ করতে পারায় আমরা আনন্দিত। আমরা সমাজের বিত্তবানদের আহ্বান জানাবো আপনারা আপনাদের অপ্রয়োজনীয় শীতবস্ত্রগুলো এখানে রাখুন। তাতে অসহায় শীতার্ত মানুষেরা উপকৃত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান বলেন, মহতি এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এখান থেকে গরীব শীতার্ত মানুষ উপকৃত হবে।