ঘাগুটিয়া মুক্ত দিবস আজ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

আজ ২৩ ডিসেম্বর, হোমনা উপজেলার ঘাগুটিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে ঘাগুটিয়া পাক হানাদার মুক্ত হয়েছিল।

১৬ ডিসেম্বর জাতি যখন বিজয়ের আনন্দে উদ্বেল, সেদিনও হোমনার ঘাগুটিয়া গ্রামের মানুষ মুক্তির প্রহর গুনছিল। তখনো পাকবাহিনী ঘাগুটিয়া গ্রামের বড় মসজিদকে কেন্দ্র করে ক্যাম্প স্থাপন করে মুক্তিযোদ্ধাদের অগ্রগতি ঠেকানোর দুর্বল প্রয়াস অব্যাহত রেখেছিল। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৩ ডিসেম্বর পাকবাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় দুলালপুর ইউপি কমপ্লেক্স থেকে ইউএনও আজগর আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের বিজয় র্যালি হবে। র্যালি শেষে ঘাগুটিয়া মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করবেন মুক্তিযোদ্ধারা। পরে ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।