দুটি ছড়া

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:৪৪

রাত

 

দূরের আলো কাছের বাতি

মোহন সাজে সন্ধ্যারাতি,

রাতের তারায় হারায় মন

চন্দ্রে যেতে কতক্ষণ?

 

কনকচূড়া

 

সন্ধ্যামনি কনকতারা

কনকচূড়ায় পলকহারা।

চূড়ায় হাসে হলুদ ফুল

খোকার হাসির সঙ্গে তুল।