‘ন ডরাই’ সুনেরাহ এবার...

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:৪৮

মডেলিং দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু। এরপর সিনেমা এলেন। তার অভিনীত ‘ন ডরাই’ প্রশংসিতও হলো। নিজের প্রথম সিনেমায় স্বকীয়তা দেখিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। এবার পা বাড়ালেন নতুন সিনেমায়, নাম ‘কন্ট্রাক্ট’। তবে এটি একটি স্ট্রিমিং প্লাটফর্মের জন্য। বলছিলাম সুনেরাহ বিনতে কামালের কথা।

সিনেমাটি প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘ন ডরাই-এর পর একটু বিরতি নেবো ভেবেছিলাম। এরমধ্যে কয়েকটি সিনেমার অফারও পেয়েছি। কিন্তু এ সিনেমার গল্প শুনে না করতে পারলাম না। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

সিনেমায় দেখা যাবে, একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের গল্প।

এ সিনেমায় আরো অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ, গায়ক-নায়ক তাহসান খান, জাকিয়া বারী মম, ইরেশ যাকের ও তারিক আনাম। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের তানিম নূর এবং কলকাতার কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও পাঠ্য সরকার। দেশের জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা একটি বিখ্যাত উপন্যাস থেকে এই সিনেমার গল্প নেওয়া হয়েছে।