একক নাটক ‘বাদ্যবাজনা’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:৪৯

এসএটিভিতে প্রতি শনিবার প্রচারিত হচ্ছে একক নাটকের বিশেষ আয়োজন। আগামীকাল রাত ৮টায় প্রচার হবে রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় এ সপ্তাহের নাটক ‘বাদ্যবাজনা’। এ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, মাহবুবা রেজানুর।

পরিচালক জানিয়েছেন, মৌলিক গল্পে নির্মিত হয়েছে নাটকটি। একদল বাদ্যবাদককে ঘিরে নাটকটির গল্প বিভিন্ন মোড় নিয়েছে।