পেপার ওয়ার্ল্ড প্রদর্শনীতে ম্যাটাডোর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:৫৫

পেপার ওয়ার্ল্ড প্রদর্শনীতে অংশ নিয়েছে ম্যাটাডোর। গত  ২৫ জানুয়ারি শুরু হয়ে ২৮ জানুয়ারি শেষ হয় এই প্রদর্শনী। মেসে ফ্রাঙ্কফুর্ট আয়োজিত প্রদর্শনীতে ৩ হাজারের বেশি প্রদর্শক তাদের পণ্য উপস্থাপন করেন। নতুন ট্রেন্ড ও নানা উদ্ভাবনী পণ্য দেখে অনুপ্রাণিত হন ৩৫ হাজারের বেশি দর্শনার্থী। ক্রিসমাস ওয়ার্ল্ড, পেপার ওয়ার্ল্ড এবং ক্রিয়েটিভ ওয়ার্ল্ড—এই তিন ভোগ্যপণ্যের প্রদর্শনীর মাধ্যমে প্রস্ততকারক এবং পাইকারি ও খুচরা বিক্রেতাদের জন্যই এই ব্যবসায়ী মৌসুমের শুরুটা বেশ জমজমাট ভাবেই সফল হয়েছে। নানারকমের কাগজ, অফিসের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি, স্টেশনারি পণ্য, একেবারেই সাধারণ ব্যবহারের জন্য হোক বা কারিগরি গুণসম্পন্ন বিশেষ পণ্য, পেপার ওয়ার্ল্ড প্রদর্শনী তুলে ধরেছে সবটাকেই, অত্যন্ত যত্নের সঙ্গে এবং পেশাদারী কুশলতায়। পেপার ওয়ার্ল্ডে এবারও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ম্যাটাডোর বল পেন ইন্ডাস্ট্রি। তাদের পণ্যের পসরা নিয়ে যার মধ্যে আছে লেখার সরঞ্জাম ও স্কুলের সরবরাহ এবং জল ও ডাস্টার রঙ ছাড়াও অন্যান্য অফিস স্টেশনারি সামগ্রী। —প্রেস বিজ্ঞপ্তি