চট্টগ্রাম বন্দরের অ্যাথলেটিক্স

দ্রুততম মানব শেখ ওমর মানবী শারমিন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:২৩

শেখ ওমর ফারুক ও শারমিন আক্তার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দ্রুততম মানব ও মানবী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ১০০ মিটার স্প্রিন্টে উভয়ে স্বর্ণপদক জয় করেন। এছাড়া উন্মুক্ত প্রতিযোগিতার ১৫০০ মিটার দৌঁড়ে হালিশহর ফজলুল হাজেরা (ডিগ্রী) কলেজের ছাত্র এলমে আশেক জিলানী স্বর্ণপদক লাভ করে বেশ প্রশংসিত হন।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৪৪ জন মহিলাসহ সর্বমোট ১৮২ জন ক্রীড়াবিদ ২১টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।