লালমনিরহাট প্রতিনিধি
শনিবার লালমনিরহাট-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু শহরের মিশন মোড়ে দলীয় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রামে গ্রামে ভোটারদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন যে, পাতানো নির্বাচনের পরিকল্পনা করছেন সরকার দলীয়রা। আমার ঐক্যফ্রন্ট বিএনপি নির্বাচনের মাঠে থাকি সরকার যেমন চায় না তেমনি নির্বাচন কমিশনও চায় না।
তিনি আরো বলেন, আমারা চাই স্বাভাবিকভাবে ভোট প্রক্রিয়া পরিচালনা করতে। সরকার নতুন করে ওয়ারেন্ট এবং ওয়ারেন্ট ছাড়া নেতা-কর্মীদের গ্রেফতার বন্ধ করে নির্বিঘ্নে সাধারণ জনগণকে আগামী ৩০ ডিসেম্বর ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টির জোর দাবি জানান তিনি।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
