পেশির চোটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হোয়াও ফেলিক্স।
শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে অ্যাটলেটিকো। বুধবার এক বিবৃতিতে ফেলিক্সের চোটের খবর নিশ্চিত করে মাদ্রিদের ক্লাবটি। রিয়াল ম্যাচের আগে দলের অনুশীলনে অংশ নেননি তরুণ এই ফুটবলার।
লেগানেসের বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচে চোট পান ফেলিক্স। ঘরের মাঠে ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল দিয়েগো সিমিওনের দল।-বিডি নিউজ
