রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:১৭

রাঙ্গামাটি প্রতিনিধি : কিল্লামুড়া ত্রিপুরা গ্রামে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এসব বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেন রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সজিব ত্রিপুরা, কাউখালী কলেজের প্রভাষক রাজন ত্রিপুরা, কিল্লামুড়ার মহিলা ইউপি সদস্য জীবনেশ্বরী ত্রিপুরা, কিল্লামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটি সভাপতি মাধুরী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক বিকাশ ত্রিপুরা, মহিলা কারবারি নির্মরা ত্রিপুরা প্রমুখ। পরে কিল্লামুড়া ত্রিপুরা গ্রামের অসহায় ১২০ জন ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা    —ইত্তেফাক