পাকুন্দিয়ায় তুলা চাষে লাভের আশায় কৃষক

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৩৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চরকাওনা মুনিয়ারীকান্দা ব্রহ্মপুত্র নদের চরে বাণিজ্যিকভাবে তুলা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষক ইসলাম উদ্দিন। উপজেলার চরকাওনা গ্রামে তিনি ২০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে তুলা চাষ করেছেন। এ বছর প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও তুলার ভালো ফলন হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড সূত্র জানায়, তুলা উন্নয়ন বোর্ডের সহায়তায় প্রায় ২০ বিঘা জমিতে কার্ভাস জাতের তুলা চাষ করেছেন ইসলাম উদ্দিন। তুলা চাষি মো. ইসলাম উদ্দিন জানান, ২০ বিঘা জমিতে তুলার চাষ করতে প্রায় ৪ লাখ টাকার মতো খরচ হয়েছে। তুলা উন্নয়ন বোর্ডের ঢাকা জোনের পাকুন্দিয়া ইউনিটের দায়িত্বে থাকা কটন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, তুলা চাষে ইসলাম উদ্দিনকে পর্যাপ্ত সহায়তা ও পরামর্শ দেওয়া হয়েছে। এবছর তুলার ফলন ভালো হয়েছে।