চট্টগ্রামে পিস্তল ও ছুরিসহ চার মোটরসাইকেল চোর গ্রেফতার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪১

চট্টগ্রামে বিদেশি পিস্তল ও ছুরিসহ মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি টিম। গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাজ্জাদ হোসেন রাজু, মো. ওসমান গনি ডালিম, মোজাম্মেল হক মজনু ও মো. শাকিউল বশর মিনহাজ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল কোতোয়ালি থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। 

বিমানবন্দরে বিদেশি

সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ঐ যাত্রীরা চট্টগ্রামে আসেন। এরা হলেন— মো. নেজাম উদ্দিন, মো. মামুনুর রশিদ ও মোহাম্মদ হাসান। উদ্ধার হওয়া সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।