জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামসহ আট জুয়াড়িকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। বুধবার দিনগত রাত দেড়টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের বন্দরবাজার এলাকা থেকে নগদ টাকাসহ জুয়াড়িদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জসিম উদ্দিনের দোকানের সম্মুখে জুয়াড় আসরে অভিযান চালিয়ে নগদ ১ হাজার ৮০০ টাকা ও ২ বান্ডেল তাসসহ আট জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হলো—শামীম আহমেদ, সালাউদ্দিন ও রুমান আহমদ, সুমন আহমেদ, সুহেল মিয়া, জহির আহমেদ, জুয়েল আহমেদ, আবদুল হান্নান। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আটক আট জুয়াড়িকে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
