‘অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেকদূর এগিয়েছে পার্বত্যাঞ্চলের মানুষ। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। দুর্গম থানচি থেকে লিক্রে এবং বগালেক-ক্যাওক্রাডং পাহাড়ের চূড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে।’ গতকাল বৃহস্পতিবার বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেছেন।
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে—পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভরাখা?লি ব্রিজের উদ্বোধন এবং ১৫ লাখ টাকা ব্যয়ে আবুল নগরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। অপরদিকে পরে মন্ত্রী রোয়াংছড়ি উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের মধ্যে নগদ অর্থ এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন।
