চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নির্বাচিত ২৪ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের তিন জন ও সাধারণ আসনের নয় জন এবং ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের তিন জন ও সাধারণ আসনের নয় জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেন। প্রথমে সংরক্ষিত আসনের ছয় জন এবং পরে সাধারণ আসনের ১৮ জন সদস্যের পৃথকভাবে শপথ গ্রহণ করানো হয়। শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান।
