চন্দনাইশে ইয়াবাসহ আটক এক

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ জোবাইর (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ তার শরীরে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। আটককৃত জোবাইর টেকনাফের লাপার ঘোনা এলাকার আবদুর রহিমের ছেলে বলে জানা গেছে। পরে মাদক মামলায় কোট হাজতে পাঠানো হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন চন্দনাইশের গাছবাড়িয়া খানহাট বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় ২৫টি অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করা হয়েছে।