ছয়টি স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪২

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের রাজ্জাকের মোড় থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের রাজ্জাকের মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৩১ গ্রাম ৪৬০ মিলিগ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।