নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি হিরু সম্পাদক উত্তম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪৩

নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এ এফ এম হেমায়েত্উল্লাহ হিরু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নড়াইল জেলা আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের মধ্যে ৯টি পদে বিজয়ী হয়।