নাটোর সদর হাসপাতালে করোনা ভাইরাস ইউনিট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের দোতলায় পাঁচ শয্যার এই আইসোলেশন ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। এ সময় সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীরা এই ইউনিটে ভর্তি হয়ে স্বাস্থ্যসেবা পাবেন। চিকিত্সক, নার্স ছাড়াও অক্সিজেন, নেবুলাইজারসহ প্রয়োজনীয় চিকিত্সা উপকরণের ব্যবস্থা করা হয়েছে।
