মুক্তাগাছায় দুই অটোচালকের কারাদণ্ডাদেশ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪৪

ময়মনসিংহের মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে দুই সিএনজি অটোরিকশাচালককে তিন দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান। তিনি জানান, মুক্তাগাছা উপজেলার ছত্রাশিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় দুই সিএনজি অটোরিকশাচালককে তিন দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।