জয়ধরখালী বাজারে মাদক ব্যবসার অভিযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪৪

ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানার বিভিন্ন স্থানে মাদক প্রতিরোধে অভিযান পরিচালিত হলেও উপজেলার পাইথল ইউনিয়নের জয়ধরখালী নতুন বাজারে মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগে সম্প্রতি এই মাদক ব্যবসা বন্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের ডিজি বরাবর আবেদন করেছে এলাকাবাসী। এলাকাবাসীর আবেদন সূত্রে জানা যায়, জয়ধরখালী নতুন বাজার এলাকাটি প্রশাসনিক থানা থেকে দূর হওয়ায় থানা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা-গাঁজা এনে জয়ধরখালী নতুন বাজারে মজুত করে। পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে ।