ত্রিশালে খান ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা সহায়তা প্রদান

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে নূরউদ্দীন খান ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দরিদ্র মেধাবী ছাত্রীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে ত্রিশাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অফিসকক্ষে এ মেধাবী ছাত্রীকে শিক্ষা সহায়তা হিসাবে কামরুননাহার লিজাকে নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়। মেধাবী ছাত্রী কামরুননাহার লিজা চিকনা মনোহর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উন্নয়ন ফোরামের মহাসচিব মেজর আসাদুল হক, সমাজ সেবক নূরউদ্দীন খান, কৃষিবিদ ও কলামিস্ট নিতাই চন্দ্র রায় প্রমুখ।