ঢাকা শহরের বাসের জানালার কাচে কাভার দেওয়া হচ্ছে—এর ফলে বাইরে থেকে বাসের ভেতরের কিছুই দেখা সম্ভব নয়। শহরের মধ্যে চলাচল করা বাসের জানালার কাচে কাভার দেওয়া কি আইনসম্মত? আইনসম্মত না হলে কিভাবে কিছু বাস কোম্পানি বাসের জানালার কাচে কাভার দিয়ে বাস চালাচ্ছে? অন্যদিকে বাসের ভেতরে বাসের রেজিস্ট্রেশন নাম্বার এবং বাসের চালকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও হেলপারের নাম টানানো উচিত। যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে ৯৯৯-এ ফোন করে বাসচালক ও হেলপারের নাম জানানো যায়। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. সোয়েব মেজবাহউদ্দিন
মোহাম্মদপুর, ঢাকা
