ইউডা সপ্তাহ উপলক্ষ্যে চিত্রকর্ম প্রদশর্নী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪৩

প্রতি বছরের ন্যায় চলতি বছরও বেসরকারি বিশ্ববিদ্যালয় (ইউডা) ইউডা সপ্তাহ-২০২০ পালিত হয়েছে। সম্প্রতি মোহাম্মদপুর সরকারি ফিজিক্যাল কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ইউডা সপ্তাহের অংশ হিসেবে গতকাল ধানমন্ডি চারুকলা অনুষদের সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন মো. আব্দুল আওয়াল, যুগ্ম-সচিব ও ডিরেক্টর বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি। অনুষ্ঠানে ইউডার চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির্চচা শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠার সহায়ক ভূমিকা রাখে, তাই প্রতি বছর এ ইউডা সপ্তাহ পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফফাত চৌধুরী, (ইউডা) সচিব মুনির আহমদ, চারুকলা অনুষদের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন চারুকলা অনুষদের চেয়ারপারসন অধ্যাপক শাহজাহান আহম্মেদ বিকাশ। প্রদশর্নীতে স্থান পাওয়া শিল্পকর্মের মধ্যে পাঁচ জনকে পুরস্কার প্রদান করা হয়। বিকালে ইউডা সপ্তাহের শেষ দিনে  বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক ক্রীড়ার বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।