মাধবদী (নরসিংদী) সংবাদদাতা
শুক্রবার সন্ধ্যায় মাধবদীর আনন্দীতে রাজ্জাক মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে ছয়টি ঘর ভস্মীভূত হয়েছে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
বাড়ির মালিক রাজ্জাক মিয়া জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হয়ে মাধবদী ফায়ার সার্ভিসে খবর দিলে যানজটের কারণে প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের মাধবদীর ইনচার্জ শাহজাহানসহ দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ছয়টি টিনসেট ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
