প্রতি বছরের ন্যায় এবারও বেসরকারি বিশ্ববিদ্যালয় (ইউডা) ‘ইউডা সপ্তাহ’-২০২০ পালিত হয়েছে। গত শনিবার মোহাম্মদপুর সরকারি ফিজিক্যাল কলেজ মাঠে সকাল ৯টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় । ইউডা সপ্তাহের অংশ হিসেবে গতকাল ধানমন্ডি চারুকলা অনুষদে সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন মো. আব্দুল আওয়াল, যুগ্ম সচিব ও ডিরেক্টর বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি। অনুষ্ঠানে ইউডার চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে উঠায় সহায়ক ভূমিকা রাখে। তাই প্রতি বছর এ ইউডা সপ্তাহ পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফফাত চৌধুরী, ইউডা সচিব মুনির আহমদসহ চারুকলা অনুষদের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন চারুকলা অনুষদের চেয়ারপার্সন অধ্যাপক শাহজাহান আহম্মেদ বিকাশ। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মের মধ্যে পাঁচ জনকে পুরস্কার প্রদান করা হয়।
