বগুড়া প্রেসক্লাব নির্বাচনে নয়ন সভাপতি আরিফ সম্পাদক নির্বাচিত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৯:২৬

বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ২১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে জয়লাভ করেছে নয়ন-আরিফ পরিষদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক পদে আরিফ রেহমান। এ ছাড়া সহ সভাপতি পদে নির্বাচিতরা হলেন- আব্দুল মোত্তালিব মানিক, আবদুল সালাম বাবু, এস.এম কাওছার। যুগ্ম সম্পাদক পদে সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, দপ্তর সম্পাদক পদে শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ পদে কমলেশ মোহন্ত সানু, সাহিত্য সম্পাদক পদে মেহেরুল সুজন, ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন, পাঠাগার সম্পাদক এইচ আলিম নির্বাচিত হয়েছেন। 

আরও পড়ুন: রংপুরে ক্লিনিক্যাল বর্জ্যে হুমকির মুখে জনস্বাস্থ্য

নির্বাচনে ৯টি কার্য নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- জেএম রউফ, তানসেন আলম, আবদুর রহিম, প্রদীপ ভট্টাচার্য শংকর, মিলন রহমান, লতিফুল করিম, প্রবীর মোহন্ত, ফরহাদুজ্জামান শাহী।

ইত্তেফাক/এসি