ভোলা-৩ আসনে নৌকার প্রচারণায় ফেরদৌস-অপু
লালমোহন (ভোলা) সংবাদদাতা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নৌকার পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চলচ্চিত্র তারকা ফেরদৌস ও অপু বিশ্বাস। শুক্রবার সারাদিন এ আসনের দলীয় প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনের সাথে থেকে তারা নির্বাচনী এলাকা লালমোহন উপজেলার বেশ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করেন। এসময় তারা গাড়িতে চড়ে হাতে মাইক নিয়ে এলাকাবাসীকে নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনকে ভোট দেয়ার আহ্বান জানান।
মাগুরায় মহাজোট প্রার্থীর নির্বাচনী সভা
মাগুরা প্রতিনিধি মাগুরা-১ আসনের আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর শনিবার মাগুরা শহরে নির্বাচনী সভা করেছেন। তিনি শহরের হাসপাতাল পাড়া, পূর্বাশা সিনেমা হলের সামনে এবং কলেজপাড়ায় সমাবেশ করেছেন। হাসপাতাল পাড়ায় মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাসান সিরাজ সুজা, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাড. রতন কুমার মিত্র প্রমুখ।
গলাচিপায় নৌকার প্রার্থীর প্রচার-প্রচারণা
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের নির্বাচনী এলাকা গলাচিপায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এস এম শাহাজাদারের প্রচার প্রচারণা চলছে। গত ১১ ডিসেম্বর গলাচিপার কালিকাপুর নূরিয়া ফাজিল মাদ্রাসায় দোয়া মোনাজাতের মাধ্যমে অব্যাহতভাবে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকের মাধ্যমে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। এস এম শাহজাদা মনোনয়ন পাওয়ার পর থেকেই গলাচিপার আওয়ামী লীগ ও সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একাট্টা হয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাদীসহ বিএনপি থেকে ছয় শতাধিক নেতা-কর্মী ও জনপ্রতিনিধি আওয়ামী লীগে যোগদান করেন।
মির্জাপুরে নৌকার পক্ষে বিশাল মিছিল-সমাবেশ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের মির্জাপুরে মহাজোট ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেনের নৌকার পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ করেছে দুই নং জামুর্কি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। শুক্রবার বিকালে মিছিলটি পাকুল্যা বাজার ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রদক্ষিণ শেষে পাকুল্যা-লাউহাটি সড়কের পাশে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন মো. মাকসুদুর রহমান খান ইউসুফজাই রেমন চৌধুরী, মো. আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আবু মতিন ফাক্কন ও ছাত্রলীগ নেতা মো. তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।
বদলগাছীতে যুব মহিলা লীগের গণসংযোগ
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর বদলগাছীতে হাড়কাঁপানো শীত ও প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি নৌকা মার্কার ভোট প্রার্থনা করছে উপজেলা যুব মহিলা লীগ। নওগাঁ-৩ আসনের নৌকা মার্কার প্রার্থী ছলিম উদ্দীন তরফদার সেলিমের পক্ষে যুব মহিলা লীগের উপজেলা সভাপতি মমতাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক রিনা আক্তারের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত এই ভোট প্রার্থনা করছেন। গত শুক্রবার সন্ধ্যায় আধাইপুর ইউপি বিষ্নপুর স্কুল মাঠের সভায় উপজেলা আওয়ামী লীগের মহিলা সভানেত্রী রাহেলা চৌধুরী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে জয়ী করতে হবে।
মুরাদনগরে আওয়ামী লীগের
মতবিনিময় সভা
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নৌকা মার্কাকে বিজয়ী করতে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন আ’লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। শুক্রবার বিকালে ব্রাহ্মণচাপিতলা গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান সফু মিয়া সরকারের সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি ম. রুহুল আমিন, হানিফ সরকার, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা আ’লীগের সভাপতি সৈয়দ আহমদ হোসেন আওয়াল, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, কুমিল্লা উত্তর জেলা আ’লীগ নেতা বিশ্বজিত্ সরকার বিষু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আ ক ম গিয়াস উদ্দীন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, আ’লীগ নেতা শিমুল বিল্লাল প্রমুখ।
আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে উঠান বৈঠক
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে শুক্রবার সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গৈলা ইউনিয়নের নগড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, দৈনিক সমকালের উপ-সম্পাদক, ছাত্র মৈত্রীর সাবেক নেতা, বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত। এসময় তিনি আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, ঢাকা মহানগর (দঃ) শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার ওরফে ধলা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আওয়ামী লীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ চন্দ্র মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চরফ্যাশনে নৌকা মার্কায় ভোট চাইলেন জ্যাকব
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা চরফ্যাশন-মনপুরার উন্নয়ন দেখে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোলা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। গতকাল শনিবার নৌকা মার্কার সমর্থনে জিন্নাগড় ইউনিয়নের সোবহান মেম্বার বাড়ি, হাজারীগঞ্জ ইউনিয়নের রুহুল আমীন ডুবাই বাড়ি, জাহানপুর ইউনিয়নের শাহাবুদ্দিন পাটওয়ারী বাড়ি এবং এওয়াজপুর ইউনিয়নের মতলব দিদার বাড়িতে আয়োজিত উঠান বৈঠক সমূহে তিনি এই আহ্বান জানান। চারটি উঠান বৈঠকে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ১ হাজার কর্মী-সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন বলে জানা গেছে। এসব উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, জিন্নাগড় ইউনিয়নের সমন্বয়কারী মনির আহমেদ শুভ্র, হাজারীগঞ্জ ইউনিয়নের সমন্বয়কারী জাহিদুল ইসলাম সৌরভ, জাহানপুর ইউনিয়নের সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন মিয়াজী এবং এওয়াজপুর ইউনিয়নের সমন্বয়কারী ইউনুছ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করার আহ্বান
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ৩০ তারিখে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। তিনি শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ভোটারদের একথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ আবুল খায়ের দুলাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সাইদ আহমেদ বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়ায় নৌকায় ভোট চেয়ে ন্যাশনাল সার্ভিস কর্মীদের গণসংযোগ
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীরের নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মীরা। গতকাল শনিবার সকালে উপজেলার উত্তর পালাখাল সফিবাদ, নয়কান্দি, আশারকোঠাসহ কয়েকটি গ্রামে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। নির্বাচনী এ প্রচার কাজে ন্যাশনাল সার্ভিস কর্মী অলি উল্যাহ প্রধান, জিসান আহমেদ নান্নু, সুমন মিয়া, জুয়েল সরকার, আয়েশা সিদ্দিকা রুমা, মাসুদ রানাসহ বেশ কিছু সংখ্যক ন্যাশনাল সার্ভিস কর্মী অংশ নেয়।
গৌরীপুরে নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের কর্মীসভা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদকে বিজয়ী করতে শুক্রবার ২ নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভা শালীহর বাজারে অনুষ্ঠিত হয়। কর্মীসভাটি এক পর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামাল হেসেনের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন মহাজোট ও আওয়ামী লীগ প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, দফতর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাদির ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান পল্লব, সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ। সভায় ইউপি সদস্য আবু হানিফ ও আ. হেলিম আওয়ামী লীগে যোগদান করেন।
রায়পুরায় নৌকার সমর্থনে বিশাল শোডাউন
নরসিংদী প্রতিনিধি প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহম্মেদ রাজু এমপির নৌকা প্রতীকের সমর্থনে শনিবার এক বিশাল নির্বাচনী শোডাউন করেছে স্থানীয় দলীয় নেতাকর্মীরা। রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আমিরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল করিম ফারুকের নেতৃত্বে শোডাউনটি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহিমাবাদ বাজারে গিয়ে শেষ হয়। এসময় শোডাউনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মাস্টার, খবির মৃধা, আব্দুল বাতেন, দুলাল খান, ইসমাইল হোসেন কমান্ডার প্রমুখ।
নাহিম রাজ্জাকের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা শরীয়তপুর-০৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী নাহিম রাজ্জাক এমপি শনিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করে তিনি ইশতেহার ঘোষণা করেন। তার ইশতেহারে আগামী ১৫ বছরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে কৃষি, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও বিনোদন ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি রয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন করিব বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আঃ রহমান বাবলু সিকদার প্রমুখ।
মনোহরদীতে ‘কেন শেখ হাসিনার সরকার
চাই’ শীর্ষক আলোচনা সভা
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা মনোহরদী উপজেলার হাতিরদীয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে শনিবার “কেন শেখ হাসিনার সরকার চাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিরদীয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা সুলতানা। প্রধান আলোচক ছিলেন প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান। প্রধান আলোচক সাবেক সচিব ওয়াহেদুজ্জান বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে পৃথিবীতে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। তাই এদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান শেখ হাসিনার সরকারকে আবারো নির্বাচিত করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা ক্লাবের সভাপতি নরসিংদী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য খায়রুল মজিদ মাহমুদ চন্দন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায় প্রমুখ।
রংপুর-৩ আসনে মহাজোট এবং ঐক্যফ্রন্টের গণসংযোগ অব্যাহত
রংপুর অফিস রংপুর সদর-৩ আসনে মহাজোট প্রার্থীর সমর্থনে প্রচার মিছিল এবং ঐক্যফ্রন্ট প্রার্থীর পথসভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে। রংপুর-৩ (সদর-সিটি করপোরেশন) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত সংসদ সদস্য প্রার্থী রিটা রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হলে শেষ পর্যন্ত ধানের শীষের জয় হবে। শনিবার দুপুরে রংপুর মহানগরীর সিটি বাজার এলাকায় নির্বাচনী পথসভাসহ বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ কালে এসব কথা বলেন রিটা রহমান। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সামছুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কারমাইকেল কলেজের সাবেক জিএস শহিদুল ইসলাম মিজুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাঙ্গল মার্কার সমর্থনে প্রচার মিছিল ও গণসংযোগ করেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি ও তার অঙ্গসহযোগী সংগঠন। শনিবার জেলা দলীয় কার্যালয় থেকে বের হয়ে জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসিরের নেতৃত্বে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি দল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গণসংযোগ করেন। এ সময় জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সখীপুরে জাপা প্রার্থীর গণসংযোগ পথসভা
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী কর্মী-সমর্থক নিয়ে দিন-রাতে বিরামহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সখীপুর-বাসাইল উপজেলাকে সমভাবে গুরুত্ব দিয়ে তিনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। শনিবার তিনি উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ শেষে বিকালে সখীপুর তালতলা চত্বরে এক পথসভার আয়োজন করেন। পথসভায় অন্যান্যের মধ্যে দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি শাহাদত হোসেন, ফরমান আলী মাস্টার প্রমুখ বক্তব্য দেন।
পাইকগাছায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আক্তারুজ্জামান বাবু’র পক্ষে শুক্রবার গণসংযোগ ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ উপজেলার লস্কর, সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, সাংবাদিক বি সরকার, অনাথ বন্ধু সরদার, পঞ্চানন সানা, চিত্তরঞ্জন বাছাড়, অখিল মন্ডল, কনেক সরদার, দীলিপ ঢালী, দেবব্রত রায়, গোবিন্দ বাছাড়, প্রণব সরদার, তপন কুমার ঘোষ, শংকর মন্ডল ও ভবতোষ কুমার মন্ডল প্রমুখ।
