সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

ধামরাইয়ে বই ল্যাপটপ

ও স্ক্যানার বিতরণ

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাইয়ে ধলকুন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে গতকাল শনিবার বই, ল্যাপটপ ও স্ক্যানার বিতরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ধামরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ডিইউডিএসএফ। এসব সামগ্রী বিতরণের আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র চক্রবর্তী, খান অ্যাসোসিয়েটস এর সিইও ডিইউডিএসএফ এর প্রধান উপদেষ্টা এ.আর.খান রানা, বাংলাদেশ পাঠাগার গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখেন গুণীজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান, ইউডিএসএফএর সাবেক সভাপতি এম.এ.ইসলাম আরিফ, মোঃ আলতাফ হোসেন সামাদ প্রমুখ।

হরিণাকুণ্ডুতে শান্তিতে বিজয় শীর্ষক

সাংবাদিক সম্মেলন 

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা শান্তিতে বিজয় শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের ওপর এক সাংবাদিক সম্মেলন শুক্রবার হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়েল ফেয়ার এফোর্টস এর উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মূল প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন ওয়েল ফেয়ার এফোর্টস এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন। সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু মানবাধিকার কমিশনের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মসলেম উদ্দীন। শান্তিতে বিজয় ঝিনাইদহ জেলা শাখার সদস্য সাংবাদিক আমিনুর রহমান টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মাস্টার, হরিণাকুণ্ডু ইমাম সমিতির সভাপতি মইন উদ্দীন, কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইবাদত আলী প্রমুখ।