ঢাকা-৬ আসনের জাতীয় পার্টি জেপি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী জেপি নেতা এড. সৈয়দ নাজমুল হুদা ব্যাপক গণসংযোগ করেন নারিন্দা, বেগমগঞ্জ, খোকামাঠ, টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট, স্বামীবাগ, করাতীটোলা, অভয়দাস লেন ও কে এম দাস লেনসহ বিভিন্ন এলাকায়। এ সময় তিনি জনগণের উদ্দেশে সন্ত্রাস নির্মূল, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রসার এবং জনগণের দুঃখ দুর্দশা লাঘবের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন। বাই সাইকেলের প্রচারণায় যোগ দেন জেপি নেতা এড. এনামুল ইসলাম রুবেল ও মাহফুজ আলমসহ অন্য নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি
