রাইফাকে নিয়ে আঁকা কদিরের ছবি আন্তর্জাতিক পুরস্কার পেল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:১০

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে চিকিত্সকের অবহেলায় প্রাণ হারানো সাংবাদিক তনয়া রাইফাকে নিয়ে আঁকা একটি চিত্রকর্ম শ্রীলঙ্কার কলম্বোতে ‘শরং’ আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে ‘মানবিকতা’ সিরিজে প্রথম পুরস্কার পেয়েছে। চিত্রকর্মটি এঁকেছেন সাংবাদিক আজিজুল কদির। গত শুক্রবার কলম্বোতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক শিল্পকর্ম প্রতিযোগিতায় ‘বেস্ট পেইন্টিং অ্যাওয়ার্ড ’এ ভূষিত হয় শিল্পকর্মটি।

এবারের শরং ৩য় আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে বাংলাদেশ, জাপান, ইন্ডিয়া, নেপাল, মরক্কো, ফ্রান্স, দুবাই, নাইজেরিয়া, কানাডা ও শ্রীলঙ্কা এ ১০টি দেশের ৯১ জন শিল্পীর আঁকা ১০৬টি শিল্পকর্ম স্থান পায়। ৯ জন শিল্পীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।