মো. জাহাঙ্গীর আলম নিজাম
বরগুনার বেতাগী চান্দখালী মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম নিজাম (৫০) গত শুক্রবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে জানাজা শেষে চান্দখালী পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ সময় মরহুম জাহাঙ্গীর আলম নিজামের বড় ভাই কাজিরাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চান্দখালী মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ, ইসহাক মাধ্যমিক বিদ্যালয় ও কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন ।
