আবুল কালাম প্রামানিক
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের ৩৩ নং ডিক্রিরচর হাকিমদ্দিন গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রামানিক (৭৫) গতকাল শনিবার ভোরে নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. ..রাজিউন)। তিনি স্ত্রী ও ৫ পুত্র রেখে গেছেন। বাদ জোহর সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
