ঢাকা-৬ আসনের মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, দেশের চলমান উন্নয়ন স্তব্ধ করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে মহাজোট সরকারকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। মহাজোট আবার ক্ষমতায় না এলে তারা স্তব্ধ করে দেবে সকল উন্নয়নপ্রকল্প। গতকাল নিজ নির্বাচনী এলাকায় বেশ কয়েকটি পথসভায় বক্তব্যকালে এলাকাবাসীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আবু আহমেদ মান্নাফী, হেদায়াতুল ইসলাম স্বপন, গাজী আবু সাঈদ, জাপা নেতা আলমগীর সিকদার লোটন প্রমুখ উপস্থিত ছিলেন।
