বাংলা
পতিত পাবন মণ্ডল, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ
প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,
প্রতিটি বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে পড়বে ও লিখবে। তোমাদের প্রস্তুতিকে সহায়তা করতে আজ বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধ থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো আজ থেকেই পরিকল্পিতভাবে অনুশীলন কর:
ঙ.জেলেদের পেশা কী? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কী হতে পারে?
উত্তর:জেলেদের পেশা মাছ ধরা ও বিক্রি করা। মাছ আমাদের প্রিয় খাদ্য ও আমিষের অন্যতম প্রধান উত্স। সুতরাং জেলেরা যদি মাছ ধরার কাজ না করে তাহলে আমাদেরকে আমিষের অভাবজনিত নানান রোগে ভুগতে হবে।
চ.“ধর্ম যার যার, উত্সব যেন সবার।”-একথার দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: আমরা বাংলাদেশের অধিবাসী। এদেশে হিন্দু,মুসলমান,বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের অনুসারী লোকজন এক সাথে মিলেমিশে বসবাস করে। প্রত্যেক ধর্মের লোক স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। এক ধর্মের উত্সবে অন্য ধর্মের লোকজন অংশগ্রহণ ও উপভোগ করতে পারে। এভাবেই এক সমপ্রদায়ের উত্সব সকল সমপ্রদায়ের উত্সবে পরিণত হয়। ফলে অসামপ্রদায়িক চেতনায় সকলে উত্সবে মেতে উঠে। তাই “ধর্ম যার যার, উত্সব যেন সবার।”-এ কথার দ্বারা অসামপ্রদায়িক চেতনা ও উত্সবের সার্বজনীনতাকে বোঝানো হয়েছে।
ছ. দেশকে কেন ভালোবাসতে হবে?
উত্তর : দেশ হলো জননীর মতো। জননী যেমন সন্তানকে স্নেহ,মমতা,ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশ ও ঠিক তেমনি তার আলো,বাতাস, সমপদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। তাই দেশকে ভালোবাসতে হবে।
৪.নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি কর।
দেশ মানে এর মানুষ, নদী, আকাশ,প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো জননীর মতো। মা যেমন আমাদের স্নেহমমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর : প্রদত্ত অনুচ্ছেদ থেকে ৩টি প্রশ্ন তৈরি করা হলো-
ক.দেশ কী?
খ.দেশকে ‘জননীর মতো’ বলা হয়েছে কেন?
গ. আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?
৫. বিপরীত শব্দ জেনে নিই। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি।
বাঙালি-অবাঙালি; বন্ধু - শত্রু ; দেশ-বিদেশ ; সার্থকতা-ব্যর্থতা।
ক. আমাদের বাংলাদেশের বাইরে ও অনেক ......... আছে।
খ. আমরা সবাই পরসপরের......।
গ. ....... হলো জননীর মতো।
ঘ. আমাদের ...... যে আমরা এদেশে জন্মেছি।
উত্তর:
ক. আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে।
খ.আমরা সবাই পরসপরের বন্ধু।
গ.দেশ হলো জননীর মতো।
ঘ.আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি।
৬. নিচের বাক্য কয়টি পড়ি।
মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু । মনির ও রবিন একত্রে মাঠে খেলে।
এখানে,
মনির, রবিন - বিশেষ্য পদ
খুব ভালো - বিশেষণ পদ
তার - সর্বনাম পদ
ও - অব্যয় পদ
খেলে- ক্রিয়া পদ
এবার নিচের বাক্য কয়টি থেকে ৫ ধরনের পদ খুঁজে বের করি।
“বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরেঘুরে দেখা দরকার। এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। উচিত সবার সবাইকে ভালোবাসা।”
উত্তর : আত্মীয়-স্বজন, বাড়ি-বিশেষ্য পদ
ভারি-বিশেষণ পদ
সবাই-সর্বনাম পদ ও-অব্যয় পদ
দেখা, যাওয়া-ক্রিয়া পদাকা
