/ খাদিজা তুল কোবরা
একশ্রেণি আপনাকে নিয়ে কথা বলার জন্য সবসময় প্রস্তুত আছে—
w আপনি প্রেম করলে এরা বলবে, মেয়েটা ভালো না।
w আপনি সিঙ্গেল থাকলে বলবে, নিশ্চয় ছ্যাঁকা খাইছে।
w আপনি মেসে থাকলে বলবে, বাইরে থাকে, না জানি কী কী করে বেড়ায়।
w ফোনে কথা বলতে দেখলে বলবে, কার কার সঙ্গে যেন ফোনে কথা বলে।
w আপনার বিয়ে করতে দেরি হলে এরা বলবে, এখনো বিয়ে করছে না কেন, নিশ্চই বর খুঁজে পাচ্ছে না।
w বর সুন্দর হলে বলবে, এত সুন্দর ছেলেটা কী দেখে এই মেয়েরে বিয়ে করল।
w বর দেখতে খারাপ হলে বলবে, নিশ্চই ছেলের অনেক টাকা আছে, টাকা দেখে বিয়ে করছে।
w বিয়ের পর বাপের বাড়িতে বেশ কয়েকদিন থাকলে বলবে, মনে হয় শ্বশুড়বাড়িতে ঝগড়া করে আসছে। শাশুড়ির সঙ্গে বুঝি বনিবনা হচ্ছে না।
w বাপের বাড়ি থেকে কিছু নিয়ে যেতে দেখলে বলবে, সংসারে না জানি কত অভাব, বাপের বাড়ি থেকে সব নিয়ে যেতে হয়।
Fআপনার সবকিছুতেই ভ্যাংচি-কাটা এই মানুষগুলো একাধারে গবেষক, দার্শনিক, মনস্তাত্ত্বিক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী এবং জ্যোতির্বিদসহ বহুগুণে গুণান্বিত অলস মস্তিষ্কের অধিকারী পাশের বাড়ির আন্টিসমাজ।
রাজারহাট, কুড়িগ্রাম
