/ আলী এরশাদ
নতুন ভোটার রাব্বি, রনি, রাশেদ ও রুমা,
তাদের বাসায় আরো আছে জাহানারা ঝুমা।
প্রথম ভোটার এবার,
আগামীকাল সুযোগ পাবে নিজ মতামত দেবার।
উত্তেজনায় তাদের চোখে রাত থেকে নেই ঘুম,
সকাল হলেই কেন্দ্রে যাবে ভোট উত্সবের ধুম।
পায়ে ঠেলে হাজার টাকার নোট,
যোগ্য যেজন তাকেই দেবে ভোট।
সকালবেলা সাজল সবাই যাচ্ছে যেন কলেজ,
অর্জিত আজ করবে তারা ভিন্ন রকম নলেজ।
অন্য রকম অনুভূতি, প্রথম দেবে সিল
এমন সময় শুনতে পেল সিল নিয়েছে চিল!
