/ আল সানি
পাশের বাসার আন্টি মাঝে মাঝে আপনাদের বাসায় আসে। এসেই আপনার মায়ের সঙ্গে নানা রকম গল্পে মেতে ওঠে। এ রকম হাজারো কথার ভেতর যে কথাগুলো সব আন্টিরাই বলে থাকে, সেগুলো :
v টানা দুই ঘণ্টা ইনিয়ে বিনিয়ে গল্প করার পর আন্টি বলে উঠবে, ‘ভাবি, চুলায় চায়ের পানি দিয়ে এসেছি, তাই আজ জলদি চলে যাচ্ছি, নাহলে আপনার সঙ্গে আজ পুরো বিকেলটা কাটিয়ে দিতাম।’
v আশপাশের ৪০ কদমে কার বাসায় কী হচ্ছে, এসব গল্প করার পর আন্টি বলে ওঠে, ‘ধুর ভাবি, আমার কি আর এসব দেখার সময় আছে? বাসায় কত কাজ! যার যা ইচ্ছা করুকগে। আমি আমার মতো চলি।’
v পরীক্ষার কোনো রেজাল্ট পাবলিশ হওয়ার পর বাসায় আন্টি স্বশরীরে উদয় হবে সঙ্গে সঙ্গে উনার মামাতো বোনের খালার ভাবির মেয়ে কোনো সাবজেক্টে কত মার্ক পেয়েছে ইত্যাদি ফিরিস্তি শুনিয়ে যাওয়ার আগে বলে যাবে, ‘ভাবি, আপনার ছেলেটাকে একটু চোখে চোখে রাখিয়েন।’
v আন্টির বাসায় ফ্রিজ, টিভি প্রতি মাসেই একবার করে মেকানিক ডেকে ঠিক করিয়ে নিতে হয়, সেই আন্টি আপনার বাসায় নতুন ফ্রিজ বা টিভি বা এসি কেনার পর হাজির হয়ে বলে উঠবে, ‘আরে ভাবি, আপনি এটা কিনবেন, আমাকে একটু জানালেনও না। আপনার ভাইয়ের কত পরিচিত দোকান। অনেক ভালো জিনিস কিনতে পারতেন, দামটাও কম নিত।’
সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা
