এক স্লিপ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৮

সপ্তম বিবাহবার্ষিকীতে এসে দারুণ এক সুখবরই প্রকাশ করলো কোয়েল-নিশপাল দম্পতি। প্রথম সন্তানের মা হতে চলেছেন কোয়েল। স্বামী নিশপাল সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সুসংবাদটি কোয়েল নিজেই জানিয়েছেন।

 কোয়েল সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে! নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে, গরমেই ভূমিষ্ঠ হবে। আশীর্বাদ চাই।’

এই খবর প্রকাশ হতেই তাদের দু’জনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেন সহকর্মী ও ভক্তরা।