ছবি ও গলপ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৯

গত ৩০ জানুয়ারি সিলেটের প্যালেস রিসোর্টে অনুষ্ঠিত হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সেই আয়োজনেই ঢাকা থেকে একগুচ্ছ শিল্পীরা একাট্টা হন ভেন্যুতে। এবারের বিশেষ সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী ফকির আলমগীর ও রফিকুল আলম। সদ্যপ্রয়াত সংগীত ব্যক্তিত্বদের স্মরণে একাধিক ট্রিবিউট পারফর্মেন্সের পাশাপাশি শিল্পীদের সম্মাননা দেওয়া হয়। আর চলে ছবি তুলে স্মৃতি সংরক্ষণ কর্মসূচি। তারই কিছু নিদর্শন এই ছবিগুলো। আয়োজনটি পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন।