পাকুন্দিয়ায় পিঠা উত্সব

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়ায় শনিবার পিঠা উত্সব অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া আদর্শ মহিলা অনার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তৈরি অর্ধশতাধিক রকমের পিঠা নিয়ে এ উত্সব হয়। কলেজ চত্বরে পিঠা উত্সবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। পরে পাকুন্দিয়া পাইলট বালিকা আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য নূর মোহাম্মদ।