আটক তিন
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে অপহূত যুবক হাবিবুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয় তিন অপহরণকারীকে। শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের সাবরেজিষ্ট্রার অফিসপাড়া হতে অপহূতকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দামোদরপুর ইউপির আমরুলবাড়ি পলিপাড়া গ্রামের মোকারম হোসেনের ছেলে হাবিবুর রহমান টাঙ্গাইলে তাঁতের কাজ করত। ছুটিতে বাড়ি আসলে বৃহস্পতিবার সন্ধ্যায় হাবিবুরের বন্ধু একই গ্রামের রামব্রীজ রায় রনি মোবাইল ফোনে মেইন সড়কের বটতলি নামক স্থানে ডেকে নিয়ে হাবিবুরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে মোবাইলে হাবিবুরের পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি হাবিবুরের ভাই হাফিজুর রহমান বদরগঞ্জ থানার ওসিকে জানালে শুক্রবার সন্ধ্যায় পুলিশ সাবরেজিষ্ট্রার অফিস পাড়ার সামিউল আলম রানার বাড়ি হতে হাত-পা বাঁধা অবস্থায় অপহূত হাবিবুরকে উদ্ধার করলেও তার বন্ধু রামব্রীজ রায় রনি পালিয়ে যায়। এ সময় সামিউল আলম রানা, গোপাল চন্দ্র দাস ও নাদিম বাবু নামের তিন অপহণকারীকে আটক করা হয়। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার অপহূত উদ্ধার ও তিন অপহরণকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অপর অপহরণকারী দলের সদস্য রামব্রীজ রায় রনিকে আটকের চেষ্টা চলছে।
