বঙ্গবন্ধুর কৃষিবিপ্লবের স্বপ্নপূরণে কাজ করছে বাকৃবি ------- গওহর রিজভী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী বলেছেন, ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কৃষিতে বিপ্লব আনতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণে অগ্রদূত হিসেবে কাজ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) বার্ষিক গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। উল্লেখ্য, দুই দিনব্যাপী কর্মশালায় ৩২৪টি মৌখিক ও ২১২টি পোস্টার গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। সেরা ছয় জন পোস্টার উপস্থাপককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।