নাগেশ্বরীতে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—কচাকাটা ইউনিয়নের ইন্দ্রগড় সরকারটারী গ্রামের আমিনুর রহমান ও তার ছেলে আক্কাছ আলী রাকিব।  শুক্রবার রাত ১১টায় উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের শিমুলতলা বাজার থেকে তাদের আটক করা হয়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবা ও ছেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। শনিবার তাদের জেলহাজতে পাঠানো হয়।