ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় ঝিনাইদহে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য জনসচেতনতামূলক ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। এছাড়াও সদর হাসপাতালে রোগীর চিকিত্সার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে। সেখানে চিকিত্সক ও নার্স মোতায়েন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হলে তার চিকিত্সার জন্য পৃথক ইউনিট স্থাপন করা হয়েছে। সীমান্ত উপজেলা মহেশপুরে বিশেষ নজর দেওয়া হয়েছে।
