স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বে আরো একধাপ এগিয়ে গেল চট্টগ্রাম জেলা। গত শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম লেগের ফাইনালে স্বাগতিকরা আখতারের একমাত্র গোলে ১-০তে হারায় কক্সবাজার জেলা দলকে।
আগামী সোমবার কক্সবাজার স্টেডিয়ামে ফিরতি ম্যাচে চট্টগ্রামের মোকাবিলা করবে কক্সবাজার। সে ম্যাচ ড্র হলেই চট্টগ্রাম টিকিট পাবে চূড়ান্ত পর্বের।
