আমীরুল ইসলাম
মেলায় যাব বই কিনব
ভালো ভালো বই
নামি লেখক দামি লেখক
তাঁদের বই কই?
সবাই বলে—বই কেনো
কোন বইটা কিনি?
বইমেলাতে বইকে নিয়ে
চলছে ছিনিমিনি।
কে যে লেখক কে অলেখক
যায় না বোঝা কিছু
পাণ্ডুলিপি নিয়ে ঘুরি
প্রকাশকের পিছু।
বই কিনব ভালো বই
মেলায় প্রতিদিনই
সবাই বলে—বই কেনো
কোন বইটা কিনি?
