ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঢালচর ও পুবেরচর (নতুন ঢালচর) এলাকায় প্রতি বছর শীতে অসংখ্য মহিষের মৃত্যু ঘটে। এবারের শীতে ৬০টিরও বেশি মহিষ মারা গেছে ক্ষুরারোগে (ভাইরাসজনিত রোগ)। বর্তমানে তিন শতাধিক মহিষ ক্ষুরারোগসহ আরো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। ঢালচর ইউনিয়নে প্রাণিসমপদ অধিদপ্তরের কোনো কার্যক্রম নেই। নেই কোনো পশু বিশেষজ্ঞ ডাক্তার। মহিষ মালিক ও বাথানরা (রাখাল) মহিষ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জাহিদ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
