‘করোনা ভাইরাস রোধে শংকা নয়, সতর্কতা জরুরি’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। বুধবার পবা কার্যালয়ে আয়োজিত ‘করোনা ভাইরাস :শংকা ও করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা ও বারসিক যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল আলোচনায় ডা. লেলিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস নিয়ে মানুষের ভেতর তৈরি হওয়া আতঙ্গ কমিয়ে এই ভাইরাস প্রতিরোধে সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিতে এবং বারসিকের ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন চিকিত্সক ডা. এম এ সাঈদ, পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান প্রমুখ।