গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে বিএনপির পোলিং এজেন্ট ও ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, নির্বাচনের পরিস্থিতি বর্তমানে খুব ভয়াবহ। ভোটারদের উপস্থিতি একেবারে কম। আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি। নিজে গিয়ে ভোটার আর এজেন্টদের কেন্দ্রে ঢুকাচ্ছি। প্রশ্ন হলো আমাকে আসতে হয় কেন? পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে, প্রিজাইডিং অফিসাররা নিজেদের দায়িত্ব পালন করছেন না। তারা দায়সারাভাবে কাজ করছেন। সকাল থেকে নির্বাচন কমিশন নিজেদের ব্যর্থ প্রমাণ করেছে।
তাবিথ বলেন, ‘আমি তো চেষ্টা করছি, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে। তাদের আশ্বাস দিচ্ছি, তারা যেন কোনো শঙ্কা ফিল না করেন। তবে এমন পরিস্থিতি খুব ভয়াবহ। এমন পরিস্থিতিতে আমরা সবাই আসলে ঝুঁকির মধ্যে পড়ে গেছি। ঝুঁকি তো তাদেরও নিতে হবে।
